পিংলায় নির্যাতিতা কিশোরীর বাড়িতে ভারতী ঘোষ

জে মাহাতো, মেদিনীপুর, ১৬ এপ্রিল:  
কয়েক দিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিন্ডরুই এলাকায় এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে। পরে পরিবারের পক্ষ থেকে   কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পর তৎপর হয় পুলিশ। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার নাবালিকার পরিবারের  সাথে কথা বলেন ভারতী ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এর পর সাংবাদিকদের ভারতী ঘোষ জানান, পুলিসের কিছু নিজস্ব রাজধর্ম থাকা সত্ত্বেও পুলিশ সে কাজ করেনি। মৃতার পরিবারের লোকজন অত্যন্ত কষ্ট পাচ্ছেl এখানে শুধু যে আসামির বিরুদ্ধে অভিযোগ আছে তা নয়,  পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠছে। এই মামলার ক্ষেত্রে যে ধরনের ধারা প্রয়োগ করার কথা ছিল, এখানে সেই ধারা প্রয়োগ করা হয়নি।আসলে কেসটা হালকা করে লেখা হয়েছে  আসামি তৃণমূলের একজন পঞ্চায়েত সদস্য বলে, যাতে সে তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *