রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবিতে রানাঘাটে অবস্থান বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির

আমাদের ভারত, নদিয়া, ২৩ মার্চ: সোমবার রাতে বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মহিলা ও শিশুসহ আট জনের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গ বধ্যভূমিতে পরিণত হয়েছে। তাইজন্য অবিলম্বে রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। এই দাবিতে বুধবার নদ পটয়ার রানাঘাটে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হল ভারতীয় জনতা পার্টির সদস্য ও সমর্থকরা।

রানাঘাট ছোট বাজার মোড়ে বিজেপি রানাঘাট শহর মন্ডলীর ব্যবস্থাপনায় দিনভর অবস্থান বিক্ষোভে সামিল হয় গেরুয়া শিবির। পদ্ম শিবিরের দাবি, বাংলায় আইন-শৃঙ্খলার অবনতির কারণে অবিলম্বে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে।একই সঙ্গে তাদের দাবি, বাংলায় সুষ্ঠু ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *