গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১২ ফেব্রুয়ারি: ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরামবাগ বিধানসভার অন্তর্গত ধামসা পি. সি. সেন ইনস্টিটিউশন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। প্রায় ২০৫ জন ছাত্র-ছাত্রীদের হাতে জল, বিস্কুটের প্যাকেট, পেন ও পকেট ক্যালেন্ডার তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন দলের আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির অন্যতম সদস্য, আরামবাগ বিধানসভার নেতা হেমন্ত বাগ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ববৃন্দ।

