স্কুল হোস্টেলের একাধিক সমস্যা সমাধানের দাবিতে বাঁকুড়ার জেলা শাসকের হস্তক্ষেপ দাবি ভারত জাকাত মাজি পারগনা মহলের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ মার্চ: স্কুল হোস্টেলে নানা সমস্যা সমাধানে জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করে ডেপুটেশন প্রদান করে ভারত জাকাত মাজি পারগনা মহল।

বাঁকুড়া মধুবন গোয়েঙ্কা বিদ্যালয়ের হোস্টেলে বেআইনিভাবে আবাসিক ছাত্রদের কাছ থেকে ইলেকট্রিক বিল ও ডেভেলপমেন্ট ফি নেওয়া হচ্ছে, নবম থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আবাসিক ছাত্র ছাত্রীদের মাসিক ১৫০০টাকা ফি নেওয়া হচ্ছে, ওয়েসিশ টাকা সময়মতো না দেওয়ায় গরিব ছাত্র ছাত্রীরা সমস্যায় পড়ছে, হোস্টেলে সর্বক্ষণের সুপার ও নাইট গার্ড নিয়োগের দাবি জানানো হয়েছে। হোস্টেলের এই সব সমস্যা সমাধানের জন্য প্রধান শিক্ষককে আবেদন করা সত্বেও কোনও সুফল না পেয়ে জেলা শাসকের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *