সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৮ এপ্রিল: সরকারি উদ্যোগের সঙ্গে সমান্তরাল ভাবে অসহায় দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করছে পুরুলিয়ার ভারত সেবাশ্রম সংঘ।জেলার বিভিন্ন ব্লকের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন মহারাজ ও আশ্রমিকরা। শনিবারও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব অব্যাহত রাখেন তাঁরা।

এদিন পুঞ্চা ব্লকের গগারডি, রমাডি ছাতালালপুর ছোট, পুঞ্চা, বুগলিডি প্রভৃতি গ্রামে দুশটির বেশি পরিবারের হাতে চাল, আটা, চিঁড়ে, আলু, সোয়াবিন, বিস্কুট তুলে দেওয়া হয়।
লকডাউনের সময় কর্মহীন, উপার্জন শূন্য মানুষের কাছে খাদ্য সামগ্রী কতটা জরুরি তা পুরুলিয়ার এই সব গ্রামবাসীর চোখ মুখ দেখলেই বোঝা যায়।


