আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ এপ্রিল: আইআরসিটিসি কলকাতা অফিসের পক্ষ থেকে পঞ্চ জ্যোতিরলিঙ্গ যাত্রার ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট পর্যটন ট্রেনের উদ্বোধন করা হবে আগামী ২০ মার্চ। এই বিশেষ ট্রেনটি পাঁচটি জ্যোতিরলিঙ্গ— ওমকারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর, ত্রম্বকেশ্বর সহ স্ট্যাচু অফ ইউনিটি, শিরডি সাঁই বাবা ও শনি শিংনাপুর দর্শন করাবে। বর্তমান ভারত সরকারের “এক ভারত শ্রেষ্ঠ ভারত” এবং “দেখো আপনি দেশ” উদ্যোগ রূপান্তর করতে এই বিশেষ ট্রেনটির সূচনা করা হয়েছে যা ২০.০৫.২০২৩ থেকে চলবে৷ এই ট্রেনটি পর্যটকদের সুবিধার্থে ব্যান্ডেল জং, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, ভাগলপুর, জামালপুর জং, প্রয়াগরাজচেওকি সহ প্রভৃতি স্টেশনে বোর্ডিং এবং ডিবোর্ডিং এর জন্য চিহ্নিত করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে।

খড়্গপুর স্টেশনে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে আইআরসিটিসি কলকাতার প্রধান তত্ত্বাবধায়ক সৌরভ চ্যাটার্জি জানান, যাত্রাটি ১১ রাত ১২দিনের। সফরের মধ্যে রয়েছে ট্রেনের টিকিট (SL/3A/2A), থাকার ব্যবস্থা (নন এসি/এসি, বাজেট হোটেল), নিরামিষ খাবার, দর্শনীয় স্থান দেখার জন্য নন এসি বাস, ট্যুর এসকর্ট, নিরাপত্তা কর্মী, ভ্রমণ বীমা এবং জিএসটি। এই বিশেষ ট্রেনটির তিনটি ক্লাস রয়েছে যার মধ্যে স্লিপার ক্লাসের ৩১৫টি আসনের ভাড়া জনপ্রতি ২০,০৬০ টাকা, তৃতীয় শ্রেণির ২৯৭ টি আসনের এসি (3AC) ক্লাসের ভাড়া জনপ্রতি ৩১,৮০০টাকা এবং দ্বিতীয় শ্রেণির ৪৪টি আসনের এসি (2AC) ক্লাসের ভাড়া জনপ্রতি ৪১, ৬০০ টাকা।

