রক্তদানে মেদিনীপুরে রেড ভলান্টিয়ার্সদের পাশে ভগৎ সিং ফাউন্ডেশন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ মে: কোভিডের দ্বিতীয় ঢেউয়ে প্রায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গোটা বাংলাজুড়ে ছুটে বেড়াচ্ছেন রেড ভলান্টিয়ারর্সরা। পশ্চিম মেদিনীপুর জেলার অন্যান্য অংশের মতো মেদিনীপুর শহরেও সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াচ্ছেন বামপন্থী ছাত্র যুবদের নেতৃত্বাধীন এই রেড ভলান্টিয়ার্স। শনিবার শহরের এই রেড ভলান্টিয়ার্সদের পাশে দাঁড়াল মেদিনীপুরের ভগৎ সিং ফাউন্ডেশন। এদিন সকালে শহরের পঞ্চুর চকে এক অনাড়ম্বর কর্মসূচির মাধ্যমে রেড ভলান্টিয়ার্সদের হাতে টি-শার্ট, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

এদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে শহরের টোটো চালক স্বপন জানাকে সংবর্ধনা জানানো হয়। তিনি যখনই প্রয়োজন তখনই জীবনের ঝুঁকি নিয়ে রোগীর বাড়িতে বা চিকিৎসাকেন্দ্রে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন। এদিনের কর্মসূচিতে ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন কুন্দন গোপ, প্রদীপ সিংহ মহাপাত্র, পাপিয়া চৌধুরী, পিনাকী পাল, প্রীতম সরকার, সুরজিৎ সরকার, ঋদ্ধি মুখার্জি সহ অন্যান্যরা। রেড ভলান্টিয়ার্সদের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল রাফে, মানস প্রামাণিক, সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *