বাংলা চর্চা ৬৬। ও-কার

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ৬ জুলাই:
* অনুজ্ঞাবাচক ক্রিয়া পদ এবং বিশেষণ ও অব্যয় পদ বা অন্য শব্দ যার শেষে ও-কার যুক্ত না করলে অর্থ অনুধাবনে ভ্রান্তি বা বিলম্ব সৃষ্টি হতে পারে এমন শব্দে ও-কার ব্যবহার হবে।

যেমন— মতো, হতো, হলো, কেনো (ক্রয় করো), ভালো, কালো, আলো ইত্যাদি। বিশেষ ক্ষেত্র ছাড়া ও-কার ব্যবহার করা যাবে না।

যেমন— ছিল, করল,যেন, কেন (কী জন্য), আছ, হইল, রইল, গেল, শত, যত, তত, কত, এত ইত্যাদি।

* নঞর্থক পদগুলো (নাই, নেই, না) আলাদা করে লিখতে হবে।
যেমন— বলে নাই, আমার ভয় নাই, আমার ভয় নেই, হবে না, যাবে না।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *