বাংলা চর্চা ৫৯। পটল তোলা

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২৯ জুন: ‘নিউজ ১৮’ (২৫/৬/২০২২) লিখেছে, “পটল ভাজা খান, পটলের দোলমা খান, পটল কীমা খান, আলু-পটল, দই-পটল, সর্ষে পটল সবই খান কিন্তু পটল তুলতে যাবেন না মোটেও।

বাংলায় পটল সুস্বাদু হলেও অভিধান বলছে পটল তোলা মানে মারা যাওয়া। পটল তোলার ইংরেজি প্রতিশব্দ Die, Kick the bucket, Croak- সবগুলোর অর্থই মারা যাওয়া।

আসলে কোনও ফলদায়ী পটল গাছের সবগুলো পটল তুলে ফেললে গাছটি মারা যায়, সেই থেকেই এই বাগধারার প্রবর্তন। অন্যদিকে, চোখের অপর নাম অক্ষিপটল, মৃত্যু হলে চোখ বা অক্ষিপটল উপরের দিকে উল্টে যায়; তাই পটল তোলা শব্দের দ্বারা মৃত্যুকেই বোঝায়।

আবার কেউ কেউ বলেন মৃত ব্যক্তির পট বা পরিধেয় বস্ত্র তুলে রাখতে হয়; সেই পট তোলা কালক্রমে পটল তোলায় রূপান্তরিত হয়েছে।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *