বাংলা চর্চা-১৭। মে মাহাত্ম্য

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১৬ মে: বানান-ব্যাকরণ-প্রবাদের ঘেরাটোপ থেকে আজ একটু বাইরে উঁকি মারি! অজস্র বাংলা বিদেশি শব্দ নিয়মিত ব্যবহার করি আমরা। পরে প্রসঙ্গক্রমে আবার আসব বাংলায় বিদেশি ভাষা নিয়ে। বিদেশি হয়েও রীতিমত স্বদেশি হয়ে উঠেছে ইংরেজি মাসের নামগুলো। মে কথাটা এসেছে গ্রীক উর্বরতার দেবী মাইয়া থেকে। রোমানদের অনুরূপ দেবী ছিল বোনা দে। তারা মে মাসে বোনা দে-এর জন্য উৎসব পালন করে।

রোমানরা মে মাসকে মাইউস বলত। বছরের পর বছর নাম পাল্টেছে। মধ্যযুগের শেষের দিকে ১৪০০ এর দশকে এটিকে প্রথম মে বলা হয়েছিল। অন্যান্য ভাষায় মে চীনা (ম্যান্ডারিন) – wuyuè, ডেনিশ – maj, ফরাসি – mai (মাই), ইতালীয় -maggio (ম্যাজিও), ল্যাটিন – Maius (মাইউস), স্প্যানিশ – mayo (মায়ো)।

একসময় মে মাসকে বিয়ে করার জন্য দুর্ভাগ্যের মাস হিসেবে গণ্য করা হতো। একটি কবিতায় বলা হয়েছে “Marry in May and you’ll rue the day”। পুরানো ইংরেজিতে মেকে “month of three milkings” বলা হয়। ইন্ডিয়ানাপলিসে প্রতি বছর এই মাসে ৫০০ গাড়ির দৌড় অনুষ্ঠিত হয়। বিশ্বের সবচেয়ে বিখ্যাত ঘোড়দৌড় কেনটাকি ডার্বিও এই মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয়। মে মাসটি ক্যাথলিক চার্চে ভার্জিন মেরিকে উৎসর্গ করা হয়। যুক্তরাজ্য মে মাসকে জাতীয় হাসির মাস হিসেবে পালন করে। মে মাসের শেষ সপ্তাহ লাইব্রেরি ও তথ্য সপ্তাহ।
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *