ফের ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা, ঘোষণা আলিপুর আবহাওয়া দফতরের

রাজেন রায়, কলকাতা, ৪ আগস্ট: আমফান থেকে যস, সমস্ত বৃষ্টির রেকর্ড ভেঙে দিয়েছিল কত সপ্তাহে জোড়া নিম্নচাপের জেরে বৃষ্টি। প্লাবিত হয়েছিল কলকাতাসহ জেলার বহু এলাকা। এখনো তার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে পারেনি রাজ্য প্রশাসন। মিলিয়ে যাওয়ার আগেই বাংলাদেশ উপকূলের তৈরি হওয়া নিম্নচাপের জেরে ফিরে আসতে চলেছে সেই দুঃসহ স্মৃতি। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আজ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে, বৃষ্টি হলেও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বৃষ্টি হতে পারে। ফলে ফের বন্যায় ভাসতে চলেছে বাংলা, তা বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *