“বাংলা নিজের মেয়েকেই চায়” কর্মসূচির উদ্বোধন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি: সারা রাজ্যের সাথে সাথে রবিবার পশ্চিম মেদিনীপুরেও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল তৃণমূল কংগ্রেসের আরও এক নতুন কর্মসূচি “বাংলা নিজের মেয়েকেই চায়”। এদিন খড়গপুরের ২০ নং ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে এই নতুন কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি। মূলত আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য তৃণমূলের নির্দেশে প্রকাশ করা হল এই নতুন কর্মসূচি” বাংলা নিজের মেয়েকেই চায়”। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুত ঘোষ, শ্রীকান্ত মাহাতো, দীনেন রায়, শিউলি সাহা, সেলিমা খাতুন বিবি, প্রদীপ সরকার, জেলা তৃণমূলের মুখপাত্র দেবাশীষ চৌধুরী, সাধারণ সম্পাদক গোপাল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *