বেআইনিভাবে মাদক আনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বেলিয়াবেড়া থানার পুলিশ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ আগস্ট: বেআইনিভাবে বাইকে করে মদ নিয়ে আসার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বেলিয়াবেড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নয়াগ্রামের দিক থেকে বাইকে করে মদ নিয়ে আসার সময় গোপীবল্লভপুর ২ নং ব্লকের হরকি মোড় থেকে ওই ব্যাক্তিকে পুলিশ গ্ৰেপ্তার করে। তার কাছ থেকে ৫০ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রদীপ ঘোষ, বয়স ৩৫। বাড়ি নয়াগ্ৰাম ব্লকের গোখুরপাল গ্ৰামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *