জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: ইউক্রেনে পড়তে গিয়ে সেখানে আটকে পড়েছে বেলদার মেয়ে, বাড়িতে কান্নায় ভেঙে পড়েছেন তার বাবা।
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেনের উপর লাগাতার আক্রমণ করে চলেছে আর এই যুদ্ধের ফলে ইউক্রেনে আটকে পড়েছে বিভিন্ন দেশের মানুষ যার মধ্যে এই ঘটনার জন্য ইউক্রেনে আটকে গেছে পশ্চিম মেদিনীপুরের বেলদার মেয়ে অনিন্দিতা মাইতি। অনিন্দিতা কেওয়াইআইভি মেডিকেল ইউনিভার্সিটির ছাত্রী।

অনিন্দিতার বাবা তার সাথে কথা বলে জানতে পারেন ব্যাপক আতঙ্কে রয়েছে সে। কিভাবে বাড়ি ফিরবে তা অজানা এখনো। অনিন্দিতা জানায় যখনই সাইরেন বাজছে তখনই তাকে আন্ডারগ্রাউন্ড চলে যেতে হচ্ছে। ঠিকভাবে খাবার পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মেয়ে কিভাবে দেশে ফিরবে তা ভেবে অনিন্দিতার বাবা অদ্বৈত মাইতি কান্নায় ভেঙে পড়ছেন। তিনি এলাকার বিধায়কের কাছে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে জানানোর জন্য। তাঁর আবেদন যাতে ভালোভাবে তার মেয়ে বাড়িতে ফিরে আসে।


