মুখ্যমন্ত্রীর সফরের আগেই পশ্চিম মেদিনীপুর থেকে গ্রেফতার ৬ কুখ্যাত দুষ্কৃতি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: ১২ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোাধ্যায়। জানাগেছে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খড়্গপুরে থাকবেন মুখ্যমন্ত্রী এবং তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী আসার আগেই খড়্গপুর টাউন পুলিশের তৎপরতা অব্যাহত। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর শহরের ট্রাফিক কল্যাণ মণ্ডপের মাঠ থেকে শেখ সানি (৩২), শেখ মনু বয়স (২০), শেখ সাইজাত বয়স (১৯), শেখ চাঁদ (২৬), শেখ চাঁদ(২২), শেখ সিকান্দার (২৮) এই ৬ জন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে খড়্গপুর টাউন পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এরা। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, লোহার রড, চেন, ভোজালি সহ একাধিক জিনিস। ধৃতদের আজ খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *