জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: নির্বাচনের দিন ও প্রার্থী ঘোষণা করার আগেই ভোটের প্রচারে নেমে পড়েছে শাসক দল। পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের দু’নম্বর অঞ্চলের গুইয়াদহ এলাকায় ভোটের প্রচারে দেওয়াল লিখন করতে ব্যস্ত তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। মূলত আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ বর্তমান শাসকদল তা বলাই বাহুল্য।

