বনগাঁয় পৌরভোট ঘোষণার আগেই দেওয়াল লিখন ও জনসংগযোগ শুরু করল বিজেপি

সুশান্ত ঘোষ, বনগাঁ, ৩১ জানুয়ারি: আসন্ন পৌরসভা নির্বাচন ঘোষণার আগেই কোমর বেঁধে নেমে পড়েছে গেরুয়া শিবির। এলাকায় এলাকায় দেওয়াল লিখন ও পাড়ায় পাড়ায় জনসংযোগ শুরু করেছে পদ্মশিবির। লোকসভা ও বিধানসভা জয়ী হয়ে পৌরসভা দখল করার লক্ষ্যে গেরুয়া শিবির।

করোনার কারণে এখনও রাজ্য জুড়ে চলছে লকডাউন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দুই এক মাসের মধ্যেই হতে পারে পৌরভোট। তাই সময় নষ্ট না করে উত্তর ২৪ পরগনার বনগাঁ বিজেপির নেতাকর্মীরা কোমর বেঁধে নেমে পড়েছে ভোট ময়দানে। শুরু করেছে দেওয়াল লিখন ও জনসংযোগ। যদিও প্রার্থী নাম ঘোষণা হয়নি এখনও, তবুও বিজেপি নেতা কর্মীরা পাড়ায় পাড়ায় জনসংযোগ শুরু করেছে।

বনগাঁ সাংগঠিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, আমরা সারা বছর মানুষের জন্য কাজ করে থাকি। লকডাউনে বনগাঁর কয়েক হাজার মানুষের হাতে কম্বল সহ খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। বনগাঁর মানুষ আমাদের সঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটে ছিল। পৌরসভা ভোটেও থাকবে। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সম্পাদক সৈকত মিত্র বলেন, আমাদের দলের হয়ে যেপ্রার্থী দাঁড়াক না কেন, আমরা তার সাথে আছি। ভোটের দিন এগিয়ে এসেছে সেই কারণেই আমরা এখন থেকেই দেওয়াল লিখনের কাজ শুরু করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *