সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ১ মার্চ: নির্বাচনের দিন ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক
দলগুলি ভোটযুদ্ধে নেমে পড়লেও প্রার্থী তালিকা
ঘোষণার করেননি। তবে এরই মধ্যে অন্য ছবি
দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায়।সেখানে দেওয়ালে তৃণমূল প্রার্থী হিসেবে রাজ্যের খাদ্য
মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম লিখতে শুরু করেছেন
দলের কর্মীরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে
জ্যোতিপ্রিয় মল্লিকের নামে দেওয়াল লিখন ঘিরে
তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে আলোচনা।
অভিযোগ, তৃণমূল নেতা নেহাল আলীর লোকজন এই কান্ড ঘটিয়েছেন। ঘটনার পরেই খাদ্যমন্ত্রীর
ধমকে ফের সেই দেওয়ালের সামনে নামের জায়গায়
কাপড় টাঙিয়ে আড়াল করা হয়।এমনই আজব ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা হাবড়া
বিধানসভার বদর এলাকায়।

তৃণমূলের একাংশ কর্মীরা
জানিয়েছেন, হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ
নেহাল আলী রবিবার সঙ্গী-
সাথীদের নিয়ে দেওয়ালজুড়ে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম
লিখে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বসেন। ঘটনার কথা জানাজানি হতেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আপত্তি করায় কিছুক্ষণের
মধ্যেই সেই দেওয়ালের উপরে পর্দা ঝুলিয়ে আড়াল করে
দেয়া হয়। নেহাল নিজেই স্বীকার করে জানান, হাবড়ার বিধয়ক জ্যোতিপ্রিয় মল্লিককে তারা ভগবান রূপেদেখেন এবং মানুষ তাকে
এতটাই ভালবাসেন যে তাদের তরসইছে না।নিশ্চিতভাবেই জ্যোতিপ্রিয়
মল্লিক দাঁড়াবেন। সেই কারণে দেয়াল লেখা
হয়েছিল। যদিও পরে মন্ত্রীর আপত্তিতে সেখানে কাপড় দিয়ে
আড়াল করে দেওয়া হয়েছে।
ঘটনার জেরে রাজনৈতিক
উত্তাপ ছড়িয়েছে গুমার বদর এলাকায়।

