আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৪ মার্চ: নিজের বিবাহ বার্ষিকীতে অন্য ভূমিকা পালন করল বিডিও। রবিবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের বিডিও বাপি ধর তার বিবাহ বার্ষিকী একটু বিশেষ ভাবে উদযাপন করলেন, দুঃস্থ মানুষের পাশে থেকে। খড়গ্রাম ব্লকের বিডিও বাপি ধরের ব্যবস্থাপনায় খড়গ্রাম ব্লকের দুঃস্থ ও আর্ত মানুষদের সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের মধ্যাহ্ন ভোজন আয়োজন করা হয়েছিল। দুপুরের মধ্যাহ্নভোজের পর বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খড়গ্রাম ব্লকের বিডিও ও তার স্ত্রীর উদ্যোগে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা এবং খেলাধূলার আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

বিডিও বাপি ধর জানান, গত বছর নানা কাজ কর্মে মধ্যে দিয়ে বিবাহ বার্ষিকী পালন করেছি এবছর তিনটি হোমের শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চাই, তাই এই উদ্যোগ নিয়েছি।

