স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ জানুয়ারি: বৌদির সঙ্গে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা যুবকের। ঘটনাটি শান্তিপুর কালনা ঘাটের।
জানা যায়, রবিবার বেলা ১১ টা নাগাদ শান্তিপুর কালনা ঘাটের একটি ভেসেলে ওঠে এক যুবক। ভেসেলটি ঘাট থেকে ছাড়তেই ওই যুবক আচমকাই ভেসেল থেকে গঙ্গায় ঝাঁপ দেয়। ভেসেলের মাঝিরা ওই যুবককে বাঁচানোর জন্য গঙ্গায় ঝাঁপ দেয়। বেশ খানিকটা চেষ্টায় ওই যুবককে গঙ্গা থেকে উদ্ধার করে ডাঙ্গায় তোলে। ওই যুবকের কাছ থেকে জানা যায়, ওই যুবকের এক বৌদির সাথে দু’বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। এখন ওই বৌদি তার প্রেমকে প্রত্যাখ্যান করেছে। সেই কারণেই মানসিক অবসাদে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ওই যুবক। কালনা ঘাটে কর্তব্যরত সিভিক পুলিশরা ওই যুবককে প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা করে।

জানা যায় ওই যুবকের নাম প্রতীক ধর। বাড়ি বর্ধমান জেলার সুলতানপুর এলাকায়। কালনা ঘাটে কর্তব্যরত সিভিক পুলিশরা খবর দেয় ওই যুবকের পরিবারের কাছে। জানাযায় যুবকের পরিবার শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

