আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ এপ্রিল:জলপাইগুড়ি এসএফআই জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (ডিপিএসসি) অভিযানকে কেন্দ্র করে হুলুস্থূল। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ। ঘটনায় পুলিশ ও এসএফআই দুই পক্ষের কয়েকজন জখম হয়। যদিও এসএফআই নেতা কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ডিপিএসসি দফতরে প্রবেশ করে।
শিক্ষায় দুর্নীতি সহ একাধিক দাবি তুলে এদিনের অভিযান। আন্দোলনকারীরা এরপর ডিপিএসসি দফতরের মূল গেট আটকে অবস্থান বিক্ষোভে সামিল হন। আন্দোলনকারীদেত অভিযোগ, জলপাইগুড়ি জেলায় ২১৮টি সরকারি প্রাথমিক স্কুল বন্ধ করার চক্রান্ত করা হচ্ছে জলপাইগুড়ি জেলায়। এর প্রতিবাদে ডিপিএসসি দফতর ঘেরাও করে আন্দোলন। বেশ কিছু নিয়ম লাগু করে স্কুল গুলি বন্ধ করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ। এর প্রভাব পরবে চা বাগান ও গ্রামগঞ্জে। এই সরকার শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করার চক্রান্ত করছে বলে অভিযোগ।
অন্যদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদ, শূন্যপদ পূরণ ও যেসব বিদ্যালয়ে পরিকামোর অভাব উন্নত করার দাবি তুলে স্মারকলিপি তুলে দেওয়া হবে বলে জানালেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, পুলিশ লাঠিচার্জ করল ছাত্র ছাত্রীদের উপর। আট হাজারের বেশি স্কুল বন্ধ করার চক্রান্ত হচ্ছে। স্কুল বন্ধ করা যাবে না এই দাবিতে আন্দোলন। এইসব ব্যারিকেড দিয়ে লাভ নেই। দুর্নীতি বন্ধ করতে হবে না হলে তৃণমূলকে বিদায় নিতে হবে।”

