ভাটপাড়ায় অর্জুন সিংয়ের ওপর হামলার অভিযোগ, তাঁকে রক্ষা করতে গুলি চালায় নিরাপত্তা রক্ষীরা, ঘটনাস্থলে যাচ্ছেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে রণক্ষেত্র ভাটপাড়া। রবিবার সকালে মানিকপীর বাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে। অর্জুন সিংয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁকে রক্ষা করতে সিআইএসএফ জওয়ানরা গুলি চালায় বলে জানাগেছে, বিজেপির অভিযোগ, তাদের লক্ষ্য করে তৃণমূল গুলি চালিয়েছে।

প্রথমে সেখানে উপস্থিত হন বিজেপি সাংসদ অর্জুন সিং। এই কিছু পরেই সেখানে দলীয় কর্মীদের নিয়ে হাজির হন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা গোপাল রাউত। দুই পক্ষের মধ্যে হাতাহাতি বচসা তৈরি হয়। শুরু হয় দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ। এমনকি অর্জুন সিংয়ের সঙ্গে গোপাল রাউতের হাতাহাতির উপক্রম হয়। এই সময় অর্জুন সিংয়ের নিরাপত্তা রক্ষীরা বন্দুক উঁচিয়ে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। কিন্তু তা সত্ত্বেও হামলাকারীদের পিছু হটার কোনো লক্ষ্মণ দেখা যায় না। অর্জুন সিং এর গাড়িও ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূলের তরফে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

এর পরেই এর পরেই হামলাকারীদের ছত্রভঙ্গ করতে অর্জুন সিং এর নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ানরা ৭ রাউন্ড গুলি চালায় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় ভাটপাড়া থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে আসছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *