জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জুন: গত পাঁচ বছর ধরে মেদিনীপুর শহরের মিত্রকম্পাউন্ড শ্রী শ্রী দক্ষিণাকালী মাতা মন্দির কমিটি ও মাতৃসংঘের পরিচালনায় বিধাননগরে বর্ণাঢ্য মিছিল করে শ্রীশ্রী জগন্নাথ মহাপ্রভুর স্নান যাত্রা উৎসব পালিত আসছে।

এবছর প্রথম রথযাত্রার দিন মিত্র কম্পাউন্ডের রথ বিধাননগর এলাকা পরিক্রমা করবে। তারপরের সাতদিন ধরে বিধান নগর মাঠে অস্থায়ী ভাবে নির্মিত মাসির বাড়িতে মহাপ্রভু জগন্নাথ দেব অবস্থান করবে। এলাকাবাসীদের দাবি মেনে ওই সাতদিন জগন্নাথ দেবের মাসির বাড়িতে থাকাকে কেন্দ্র করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং মেলা বসবে।

