আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ ফেব্রুয়ারি: নৈহাটিতে উপস্থিত হলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সঙ্গে আছেন কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষ। নৈহাটিতে ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এর বাসভবনে যান বিজেপির সর্ব ভারতীয় সভাপতি। সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শোয়ার ঘরে যান। বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। পাশেই একটি মন্দিরে পুজো দিলেন। জেপিন আড্ডার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, কৈলাশ বিজয় বর্গী, সাংসদ অর্জুন সিং সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এরপর তিনি এক জুটমিল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারবেন। তারপর দলীয় নেতাদের সঙ্গে পরিবর্তন যাত্রা নিয়ে বৈঠক করবেন। বিকেলে ব্যারাকপুরে জনসভায় বক্তব্য রাখবেন।
বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা জেলা সফরে আসায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিজেপি কর্মীরা উজ্জীবিত বলে জানালেন সাংসদ অর্জুন সিং। সেখানে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এর মূর্তিতে মালা দিয়ে

বৃহস্পতিবার বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা উত্তর ২৪ পরগনা জেলা সফরে এসেছেন। নৈহাটিতে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এর বাস ভবনে এসে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এর মূর্তিতে মালা দিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, জে পি নাড্ডা উত্তর২৪ পরগনা জেলা সফরে আসায় উজ্জীবিত বিজেপি কর্মীরা। তিনি বলেন, এই নৈহাটি বিধানসভায় আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দেড় লক্ষ ভোটে জিতবে।

