গুগলের সমতুল্য স্টোরেজ ড্রাইভ তৈরী করে তাক লাগিয়ে দিলেন ব্যারাকপুরের ইঞ্জিনিয়ার নীলাদ্রি চক্রবর্তী

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১০ আগস্ট: ভারতবর্ষে এই প্রথম গুগলের সমতুল্য সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এক নতুন স্টোরেজ ড্রাইভ তৈরী করে তাক লাগিয়ে দিলেন ব্যারাকপুরে ইঞ্জিনিয়ার নীলাদ্রি চক্রবর্তী। মঙ্গলবার বিকেলে ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাসের হাতে উদ্বোধন হল এই নতুন স্টোরেজ ড্রাইভটির।

সম্প্রতি গুগল থেকে ব্যক্তির গোপনীয় তথ্য বেরিয়ে যাওয়ার খবর সামনে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই দেশীয় নতুন ক্লাউড স্টোরেজটি তৈরির কথা মাথায় আসে ব্যারাকপুর তালপুকুর ব্যানার্জি পাড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ার নিলাদ্রির। তার দাবি এই ড্রাইভটি যেহেতু দেশে তৈরি তাই এর মধ্যেকার সমস্ত তথ্য দেশের বাইরে যাবে না এটি গুগলের চেয়ে অনেক বেশি নিরাপদ। আজ এই ড্রাইভটি আনুষ্ঠানিভাবে পথ চলা শুরু করলেও রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার উভয়ের কাছে সরকারি ভাবে এটি স্বীকৃতির অনুরোধ জানাবেন নিলাদ্রি।

নীলাদ্রির দাবি, তার তৈরী ড্রাইভটি যেমন গুগলের থেকে নিরাপদ তেমনই সাশ্রয়ী। তার বানানো ড্রাইভটি সাইন আপ করলে ২০ শতাংশ ফ্রি ডেটা দেওয়া হবে বলেও জানান হিমাদ্রি। তবে তার এই উদ্যোগ থেকে যে অর্থ আসবে তার বেশির ভাগ অংশই ব্যারাকপুরের উন্নয়নের জন্য তিনি দান করবেন বলেও এদিন জানান হিমাদ্রি। তিনি এদিন বলেন, “আমি চেয়েছিলাম এমন একটা ক্লাউড স্টোরেজ বানাতে যেটা ভারতের নিজস্ব হবে। যেখান থেকে কোনও তথ্য ভারতের বাইরে চলে যাবে না। আর যাতে খরচও কম হবে। আর আমি সেরকম একটা ক্লাউড স্টোরেজ ড্রাইভ তৈরী করেছি। এটির লোকেশন ব্যারাকপুর হওয়ায় এটিতে তথ্যের গোপনীয়তা সম্পূর্ণ নিরাপদ থাকবে।”

তবে এই যুবক এই ধরনের ড্রাইভ তৈরী করে ব্যারাকপুরে নাম উজ্জ্বল করলেন বলেই মন্তব্য করলেন পৌর প্রশাসক উত্তম দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *