আমফান থেকে শিক্ষা পেয়ে, যস ঠেকাতে প্রস্তুত ব্যারাকাপুর প্রশাসন

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ মে: গত বছরের আমফান থেকে শিক্ষা পেয়ে, যশ ঠেকাতে প্রস্তুত ব্যারাকাপুর প্রশাসন। প্রবল গতি বেগে ধেয়ে আসছে ঘুরনি ঝড় “যশ”!!আগামী কয়েক দিনের মধ্যে “যস” নামক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে বাংলায়। সেই ঘূর্ণিঝড়ে যাতে কোনো মানুষের কোনও রকম ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য প্রস্তুত ব্যারাকাপুর শিল্পাঞ্চলের পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসন। ব্যারাকপুর ও টিটাগড় পৌর সভার গঙ্গা তীরবর্তী এলাকাগুলিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

রবিবার ব্যারাকপুরে একটি অক্সিজেন পার্লার উদ্বোধন করতে এসে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, গতবারের আমফানের থেকে আমরা শিক্ষা পেয়েছি। এবার যাতে মানুষ কোনও অসুবিধায় না পড়ে তার জন্য আমরা প্রস্তুত। পুলিশ কমিশনার জানান, বিদ্যুৎ বিভাগ থেকে বিভিন্ন পৌরসভাগুলিকে সতর্ক করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঝড়ে গাছ পড়ে গিয়ে যাতে বেশিক্ষণ লোডশেডিং না থাকে তার জন্য বিদ্যুৎ দপ্তরকে প্রস্তুত রাখা হচ্ছে। এই মধ্যেই বিদ্যুৎ দপ্তরের সাথে সারা হয়েছে আলোচনা।
আনা হচ্ছে বিশেষ ক্ষমতা সম্পন্ন ল্যাডার এবং গাছ কাটার অত্যাধুনিক মেশিন। গতবারের ঝড় থেকে আমরা অনেক কিছু শিখে গেছি প্রচুর সমস্যায় পড়তে হয়েছিল আমাদের।ফের যাতে তা না হয় সেই চেষ্টাই চালাচ্ছে প্রাশাসন।”

এদিন অক্সিজেন পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে এসে
ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী জানান, যস মোকাবিলায় ব্যারকপুরের প্রশাসন প্রস্তুত। খোলা থাকবে বিপদকালীন কন্ট্রোল রুম। ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্যেরও আশ্বাস দিলেন বিধায়ক রাজ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *