পাচারের আগে লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ উদ্ধার, রাজগঞ্জে গ্রেপ্তার ২

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ অক্টোবর: ফের কাচের বোতলের বস্তার আড়ালে কাঠ পাচারের আগে
লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা, গ্রেফতার দুই জন। শুক্রবার সকালে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ দিন ভোরে শিলিগুড়ি- জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের পানিকৌরি এলাকা থেকে ট্রাক বোঝাই ৩০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার হয়। এই ঘটনায় গাড়ির চালক ও সহকারি চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম উপেন্দ্র কুমার জেয়সওয়াল ও সন্তোষ সিং। ধৃতরা উত্তর প্রদেশ ও কলকাতা বাসিন্দা বলে জানা গিয়েছে।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ সহ দুই জনকে গ্রেফতার করা হয়। জেরার জানা যায়, গোয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলিকে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *