আমাদের ভারত, ১৬ ফেব্রুয়ারি: বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিজেপি-র সর্বভারতী সভাপতি জেপি নাড্ডা।
বুধবার জেপি নাড্ডা টুইটারে লিখেছেন, “জনপ্রিয় সঙ্গীত রচয়িতা এবং কিংবদন্তি গায়ক বাপ্পি লাহিড়ির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি তাঁর গানের বৈশিষ্টের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।“

