সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ জানুয়ারি: হায়দ্রাবাদে অনুষ্ঠিত ডিএভি জাতীয় গেমসে বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করল বাঁকুড়ার কেন্দুয়াডিহি নিবাসি এমডিভি ডিএভি পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শ্রীজয় সেনগুপ্ত।
সে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিযোগীদের মধ্যে অনূর্ধ্ব -১৪ বিভাগের সাঁতার প্রতিযোগিতায় শ্রীজয় অসাধারণ কৃতিত্বের সঙ্গে দুটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জয় করেছে।
তার এই সাফল্যে অতুল মন্ডল স্মৃতি সন্তরণ কেন্দ্রের প্রশিক্ষকদের এবং তার স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবার।

