সহকর্মীদের সু্স্থ থাকা ও নিয়মিত চক্ষু পরীক্ষার পরামর্শ বাঁকুড়ার পুলিশ সুপারের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ জানুয়ারি: সহকর্মীদের সু্স্থ থাকা ও নিয়মিত চক্ষু পরীক্ষার পরামর্শ দিলেন পুলিশ সুপার বৈভব তেওয়ারী। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় আজ এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত থেকে পুলিশ সুপার উপস্থিত সহকর্মীদের উদ্দেশ্য এই পরামর্শ দেন।

বাঁকুড়া পুলিশ লাইনে আয়োজিত এই শিবিরে পুলিশ বিভাগে কর্মরতদের চক্ষু পরীক্ষা করা হয়। শিবিরে পুলিশের পদস্থ কর্তাব্যক্তিরা ও বহু পুলিশ কর্মী তাদের চোখ পরীক্ষা করিয়ে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *