সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ আগস্ট: উল্টো পতাকা উত্তোলন করে সমালোচনার মুখে জেলাশাসক। আজ সকালে বাঁকুড়া জেলা সংশোধনাগারে পতাকা উত্তোলন করেন জেলাশাসক কে রাধিকা আয়ার। দেখা যায় ঐ সময় পতাকা উল্টো দিকে রয়েছে। পতাকা উল্টো দিকে থাকলেও তা ঠিক না করেই যথারীতি জাতীয় সঙ্গীত, কারারক্ষীদের অভিবাদন পর্ব চলে। তারপর জেলাশাসক স্থান ত্যাগ করলে তড়িঘড়ি পতাকা নামিয়ে ফের সোজা করে পতাকা উত্তোলন করা হয়। এদিকে উল্টো দিকে পতাকা তোলার খবর চাউর হয়ে যায়।

এব্যপারে জেলাশাসক বা জেল সুপারের কোনও বক্তব্য মেলেনি। এই ঘটনার পরেই জেলা প্রশাসন ভবনের সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের নির্ধারিত সময়ের আগেই জেলাশাসক পতাকা উত্তোলন করেন। নির্ধিরিত সময় সকাল ৯ টা থাকলেও তার কিছু পূর্বেই পতাকা উত্তোলন করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকরা হতবাক।

