সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ জুন: হাসপাতালে কর্মরত নার্সের শ্লীলতাহানীর চেষ্টায় অভিযুক্ত যুবকের চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া আদালত।
গতকাল ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য এসে একা নার্সকে পেয়ে তার শ্লীলতাহানীর চেষ্টা করে এক যুবক। অভিযোগ, ওই যুবক হাসপাতালের একটি রুমে নার্সকে একা পেয়ে সেই রুমের দরজা বন্ধ করে দেয় এবং তার শ্লীলতাহানীর চেষ্টা চালায়। নার্সের চিৎকারে হাসপাতালের কর্মী ও চিকিৎসার জন্য আসা লোকজন ছুটে আসে। তারা নার্সকে উদ্ধার করে ও যুবককে আটক করে। ধৃত যুবকের নাম শ্যামল রায়। স্হানীয় শালচূড়া গ্ৰামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ এসে যুবককে গ্ৰেপ্তার করে। আজ তাকে বাঁকুড়া আদালতে পেশ করা হলে বিচারক চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

