আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ এপ্রিল: ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি জমা দেওয়ার নাম করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডানলপ শাখার গ্রাহক পরিমল মিস্ত্রির অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ২৫ হাজার টাকা।
গত ৪ এপ্রিল কেন্দ্রীয় ভান্ডারণ নিগমের অবসরপ্রাপ্ত অফিসার পরিমল মিস্ত্রির কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ম্যানেজার সেজে এক ব্যক্তি ফোন করে তার এটিএম কার্ডের নম্বর চান। তাকে বলা হয় যে ৫ তারিখের মধ্যে
কেওয়াইসি জমা করতে হবে। তখন পরিমলবাবুর পক্ষে সেগুলো ব্যাঙ্কে গিয়ে জমা দেওয়া সম্ভব না জানতেই তার এটিম কার্ড নাম্বার ও ওটিপি বললে অ্যাকাউন্ট ঠিক হয়ে যাওয়ার টোপ দেয় ওই ভুয়ো ব্যাঙ্ক ম্যানেজার। সেই মত পরিমলবাবু তার ফোনে আসা ওটিপি বলে দেন আর সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যেতে থাকে। ২৫ হাজার টাকা বেরিয়ে যায়। তিনি যখন বিষয় টি বুঝে তার ফোনে আসা পরবর্তী ওটিপি টা বলতে অস্বীকার করেন। আর সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে যান ও ব্যাঙ্কের ম্যানেজারকে বিষয়টি বললে ব্যাঙ্কের এ বিষয়ে কিছু করার নেই বলে জানিয়ে দেওয়া হয়।
এরপর তিনি খড়দা থানায় সম্পূর্ণ ঘটনা জানান। বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ দিকে অসহযোগিতার অভিযোগ তুলেছেন।

