নিমতিতা স্টেশনে বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার এক বাংলাদেশী সহ দুই

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৪ ফেব্রুয়ারি: নিমতিতা কাণ্ডে ঘটনায় গ্রেফতার এক বাংলাদেশী সহ দুই। সিআইডি তাকে আটক করল। ধৃত বাংলাদেশীর নাম শেখ নাসিম। জানাগেছে নিমতিতা ষ্টেশনে উপর নিয়মিত নজরদারী করত নাসিম। ধৃত দুজনের একজন গাড়ি চালক, অন্যজন রংমিস্ত্রী।

ধৃত শেখ নাসিমকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। বাংলাদেশ থেকে এসে নিমতিতা ষ্টেশনের বাইরে সে দীর্ঘদিন ধরে হকারিও করত, আর সেখান থেকেই নজরদারি চালাত। গত ১৭ ফেব্রুয়ারি রাতে নিমতিতা ষ্টেশনে বোমা বিস্ফোরণ ঘটনা ঘটে, জখম হন রাজ্যের শ্রম দফতরের রাষ্টমন্ত্রী জাকির হোসেন সহ আরও ২২জন। বর্তমানে জাকির হোসেন কলকাতা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্তে নামে সিআইডি সিট সহ তিনটি সংস্থা। সিআইডি তদন্ত নেমে শেখ নাসিমকে আটক করল। বাংলাদেশ যোগ নাকি জঙ্গি যোগ ক্ষতিয়ে দেখছে সিআইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *