“শ্মশান ছাড়া কোথাও নিরাপদ নয় বাংলাদেশি হিন্দুরা”, বালুরঘাটে হিন্দুদের সুরক্ষার দাবিতে অভিনব শবযাত্রা হিন্দু সংহতির

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৬ অক্টোবর: বাংলাদেশে হিন্দুদের করুন পরিস্থিতি তুলে ধরতে প্রতীকি শবদেহ নিয়ে মিছিল করল হিন্দু সংহতি। মঙ্গলবার বালুরঘাট শহরে সংগঠনের কর্মকর্তারা শবদেহ ঘাড়ে নিয়ে শহর পরিক্রমা করে শ্মশানে পৌঁছান।

সংগঠনের দাবি, বাংলাদেশের হিন্দুরা কোথাও নিরাপদ নয়। মন্দির ভাঙ্গচুর, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি নির্যাতনের শিকার হচ্ছেন শত শত হিন্দু পরিবার। ধর্ষণ করা হচ্ছে মা বোনেদের। একমাত্র মৃত্যুর পরই নিরাপদে শ্মশান যাত্রা করতে পারে হিন্দু সম্প্রদায়ের মানুষজন। বাংলাদেশে তাদের করুণ পরিস্থিতি তুলে ধরতেই হিন্দু সংহতির এমন অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।

সংগঠনের তরফে রজত রায় জানিয়েছেন, হিন্দুদের অবস্থা শোচনীয়। বাংলাদেশে তাদের নিরাপত্তার দাবিতে এই অভিনব আন্দোলন। শ্মশানই এই মুহূর্তে একমাত্র নিরাপদ স্থান হিন্দুদের, সেটাই বোঝাবার চেষ্টা হয়েছে এদিনের এই আন্দোলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *