BJP, Chapadanga, “চাকরি চায় বাংলা,” বিজেপির গণ স্বাক্ষর সংগ্রহ চাঁপাডাঙ্গায়

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৬ ফেব্রুয়ারি: “চাকরি চায় বাংলা,” এই দাবি নিয়ে বিজেপির গণ স্বাক্ষর চাঁপাডাঙ্গায়। ভোট যত এগিয়ে আসছে রাজ্যের শাসক, বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানে নেমে পড়েছে। গত বৃহস্পতিবার রাজ্য সরকারের বাজেট পেশ হয়েছে। এমতাবস্থায় আজ তারকেশ্বরের চাঁপাডাঙ্গায় শিক্ষিত ও বেকার যুব সমাজের চাকরির দাবি নিয়ে তারকেশ্বরে গণস্বাক্ষরে নামলো বিজেপির যুব মোর্চা।

এদিন বিকেলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি গণেশ চক্রবর্তী, তারকেশ্বর বিধানসভার কনভেনার রতন মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব এবং বিজেপি যুব মোর্চার সদস্যরা। এদিন পথ চলতি যুবক- যুবতীদের কাছ থেকে “চাকরি চায় বাংলা” এই দাবি নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *