বাংলা তার মেয়েদের সম্মান ফেরত চায়, টুইটে তৃণমূলকে আক্রমণ রিতেশ তিওয়ারির

রাজেন রায়, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, এমন অভিযোগ আগেই করেছিল বিজেপি মহিলা মোর্চা নেতৃত্ব। বাংলায় নারী নির্যাতনের অভিযোগে মিছিল ,সমাবেশ করতে দেখা গিয়েছে বিজেপি মহিলা মোর্চার নেত্রীদের। আজ এই বিষয়ে একটি টুইট করেছেন বিজেপি নেতা রিতেশ তিওয়ারি।

তিনি টুইটে লিখেছেন, রাজ্যে টিএমসির নেতৃত্বে বিগত ১০ বছর ধরে সরকার চলছে। এই ১০ বছরে যেভাবে নারী নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণ, হত্যা সহ নানান রকম অন্যায় বাংলার মা-বোনেদের সাথে হয়েছে তার থেকে বাংলা মুক্তি চায়। বাংলা তার মেয়েদের সম্মান ফেরত চায়। উল্লেখ্য রাজ্যে নারীদের নিরাপত্তার জন্য প্রকল্প তৈরি করেছিল বিজেপি। যার নাম দেওয়া হয় আর নয় মহিলাদের অসুরক্ষা। কিছুদিন আগেই বিজেপি মহিলা মোর্চা একটি পুস্তক প্রকাশ করে। গত সাড়ে ৯ বছরের মহিলাদের উপর কী অত্যাচার হয়েছে তার বর্ণনা ঐ পুস্তকে তুলে ধরা হয়।

আবার অন্যদিকে মহিলাদের আত্মরক্ষায় মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করছে মহিলা মোর্চা। জেলায় জেলায় মহিলা মোর্চার পক্ষ থেকে মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নারীদের সুরক্ষা দিতে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে মহিলা মোর্চা কর্মীদের। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি শাসিত রাজ্য গুলির তুলনায় বাংলায় নারীরা সুরক্ষিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *