মেদিনীপুর শহরে কবিগুরুর প্রয়াণ দিবস অনুষ্ঠানে পথচারীদের মাস্ক বিতরণ বঙ্গীয় সারক্ষতা প্রসার সমিতির

জে মাহাতো, মেদিনীপুর, ৭ আগস্ট: মেদিনীপুর শহরে শ্রদ্ধার সঙ্গে প্রয়াণ দিবসে স্মরণ করা হলো কবিগুরুকে। এদিন সকালে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান ,পুষ্পার্ঘ্য অর্পণ ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণের মধ্য দিয়ে কবিগুরু’কে শ্রদ্ধা জানানো হয়।

বঙ্গীয় সারক্ষতা প্রসার সমিতি ও ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর জন্ম দ্বিশতবার্ষিকী কমিটির উদ্যোগে জেলা শহরের পঞ্চুরচকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রভাত ভট্টাচার্য, নন্দদুলাল ভট্টাচার্য, সৌগত পন্ডা, তারাশঙ্কর বিশ্বাস, অশোক ঘোষ, সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। আয়োজকদের পক্ষে প্রভাত ভট্টাচার্য বলেন প্রয়াণ দিবসে বিশ্বকবিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে এদিন পঞ্চুর চক ও গোলকুঁয়া চক এলাকায় মাস্ক বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *