বাওড় ভরাট ও অবৈধ নির্মাণের প্রতিবাদে বনগাঁ- ট্যাংরা রাজ্য সড়ক অবরোধ মৎস্যজীবীদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ মে: বেআইনি ভাবে বাওড় ভরাট এবং অবৈধ নির্মাণের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালো মৎস্যজীবীরা। অবরোধকারীদের সমর্থন করেছে বিজেপি। মঙ্গলবার, ঘটানাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ট্যাংরা গ্রাম পঞ্চায়েত এলাকায়।

ট্যাংরার ধোরামারি বাওড় বেআইনিভাবে ভরাটের অভিযোগ তুলে বনগাঁ- ট্যাংরা রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালো ধোড়ামারি এলাকার মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ। তাদের অভিযোগ, ধোড়ামারি বাওড় বেআইনিভাবে ভরাট এবং সেই বাওড়ের উপর অবৈধভাবে নির্মাণ কাজ করেছে মনোরঞ্জন চৌধুরী নামে এক প্রভাবশালী ব্যক্তি। আন্দোলনকারীদের দাবি, বেআইনিভাবে বাওড় ভরাট করার জন্য যে মাটি ফেলা হয়েছে সেই মাটি অবিলম্বে তুলে দিতে হবে এবং অবৈধ নির্মাণকার্য ভেঙ্গে ফেলতে হবে।

যদিও আন্দোলনকারীদের অভিযোগের কথা অস্বীকার করে মনোরঞ্জন ব্যাপারি। তাঁর স্ত্রী জানিয়েছেন, আমাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র রয়েছে। ৪০ বছর ধরে ওই জমিতে আমরা চাষ করে আসছি। ছেলেদের ঘরবাড়ি নেই বলে মাটি ফেলা হয়েছে। পরবর্তীতে অবরোধকারীদের সাথে দেখা করতে এসে তাদের দাবিকে মান্যতা দিয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখারানী মল্লিক বলেন, তিনিও এই বিষয়ে বিডিও এবং বিএলআরওকে নিজস্ব প্যাডে বাওড় ভরাটের অভিযোগ জানিয়েছেন। আপাতত পরিস্থিতিতে বাওড় ভরাটের কাজ বন্ধ আছে বলে জানি এবং অবিলম্বে বাওড় ভরাটের জন্য ফেলা মাটি তুলে নেওয়ার অনুরোধ রাখছি।

প্রধানের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি পুরোটাই আই ওয়াস। অভিযুক্তের কাছ থেকে পয়সা খেয়ে প্রধান এই অনুমতি দিয়েছে। এই বিষয়ে বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, অবিলম্বে বাওর ভরাটের কাজ বন্ধ হোক। প্রধান লোক দেখানো অভিযোগ করেছেন, না হলে প্রধানের অভিযোগে কেন কাজ হবে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *