বালাকোটের ‘মাথা’ রাসবিহারীতে বিজেপি প্রার্থী

আমাদের ভারত, কলকাতা, ২৩ মার্চ: রাসবিহারীতে প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা। সুব্রত সাহা প্রাক্তন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের প্রাক্তন সদস্যও ছিলেন।

২০১৩-১৪ সালে কাশ্মীরে সেনাবাহিনীর কোর কমান্ডারের দায়িত্বে ছিলেন তিনি ছিলেন। বালাকোট হামলার পরিকল্পনায় অংশ নেন সুব্রত সাহা। তাঁর বাবাও সেনাবাহিনীতে ছিলেন। কলকাতার ফোর্টউইলিয়ামে জন্ম সুব্রত সাহার। পুরুলিয়ার সৈনিক স্কুলে তিনি পড়াশোনা করেছেন। ১৯৭৫ সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে যোগদান করেন। অসম রেজিমেন্টে কর্মজীবন শুরু। পঞ্জাব ও কাশ্মীরে জঙ্গি দমনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
এত বড় আর্মি অফিসার (ডেপুটি চিফ অব স্টাফ) এর আগে কখনও রাজ্যের বিধানসভা নির্বাচনে দাঁড়াননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *