সরকারি কাজে ফ্লাই আ্যশ ইট ব্যবহারের দাবি বাকুঁড়া জেলা ফ্লাই আ্যশ ব্রিকস ব্লক অ্যাসোসিয়েশনের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২ ফেব্রুয়ারি: বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উচ্ছিষ্ট ছাই দিয়ে তৈরী ইট বা ফ্লাই অ্যাশ ইট নামে পরিচিত ইট সরকারি কাজ সহ বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহারের দাবি জানিয়েছেন বাকুঁড়া জেলা ফ্লাইআ্যশ ব্রিকস ব্লক অ্যাসোসিয়েশন।এছাড়াও এই ছাই থেকে নির্মিত ইটের বহুল প্রচলনে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্তৃপক্ষকে বিনামূল্যে ছাই দেওয়ার আবেদন জানিয়েছেন তারা।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজা মুখার্জি বলেন, একদিকে নতুন গড়ে ওঠা এই শিল্পকে রক্ষা করতে সরকারকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন সরকারি নির্মাণ কাজে এই ইট ব্যবহারে গুরুত্ব আরোপ করতে হবে।এছাড়াও বিনামূল্যে ছাই সরবরাহের আবেদন জানান তিনি। পাশাপাশি মাটির ইট প্রস্তুতাকরী ইট ভাটা মালিকদেরকেও তিনি ছাইয়ের তৈরী ইট তৈরীর আহ্বান জানান।

ছাইয়ের তৈরী ইটের বহুল প্রচলনের উদ্দেশ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেই আলোচনা সভায় উপস্হিত থেকে অ্যাসোসিয়েশনের আবেদনে সহমত পোষণ করে জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, আবাস যোজনা সহ বিভন্ন সরকারি কাজে ছাই ইট ব্যবহারে গুরুত্ব আরোপ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *