হিন্দুদের সচেতনতা বৃদ্ধি ও রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহের উদেশ্যে গড়বেতায় বজরঙ্গ দলের প্রচার

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে হিন্দু সচেতনতা বৃদ্ধি ও রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহের জন্য মঙ্গলবার গড়বেতায় একটি পথসভা করে বজরঙ্গ দলের সদস্যরা। এদিন গড়বেতা থানার অন্তর্গত জোগারডাঙ্গার ১০ নম্বর অঞ্চল এলাকায় বজরঙ্গ সদস্যরা ব্যানার হাতে  এলাকার হিন্দুদের জাগ্রত করার উদ্দেশ্যে  সচেতনতা বৃদ্ধির প্রচার চালান। 

বজরঙ্গ দলের দক্ষিণ বঙ্গের রাজ্য সুরক্ষা প্রমুখ প্রবীর দে বলেন, “আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে হিন্দুদের সচেতন হওয়া উচিত। বর্তমানকালে মূলত রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দুত্বের ভূমিকা কী হওয়া উচিত তা জানিয়ে রাজনৈতিক দলমত নির্বিশেষে হিন্দুদের সজাগ করে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হবে। বর্তমানে হিন্দুদের অস্তিত্ব খুব সঙ্কটে, রাজনৈতিক ফন্দি থেকে বেরিয়ে লড়াইটা শুরু করে হিন্দুদের এগিয়ে আসা উচিত।”

লাভ জেহাহা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে গড়বেতা বজরঙ্গ দলের সহ সংযোজক সহদেব ভুঁইয়া বলেন, “বর্তমানে এটা খুবই ভয়ঙ্কর। হিন্দুদের এলাকা দখল করে অন্যান্য ধর্মাবলম্বীরা হিন্দুদের পরিধি সংকুচিত করে দিচ্ছে। খ্রিস্টানদের ভ্যাটিকান সিটি, মুসলিমদের জন্য মক্কা মদিনা রয়েছে, কিন্তু হিন্দুদের কি আছে? সেক্ষেত্রে রাম মন্দির  অনেক আগেই নির্মাণ করার প্রয়োজন ছিল। এবার জেগে ওঠো হিন্দু ভাই বোনেরা।”

এদিন বজরঙ্গ সদস্যরা ফেস্টুন হাতে  এলাকা পরিক্রমা করে হিন্দুদের সচেতনতার উদ্দেশ্যে নানান বিষয় আলোকপাত করা হয়l সাধারণ মানুষদের বার্তা দেওয়া হয় এবং রাম মন্দির নিধিসমর্পণের উদ্দেশ্যে  তাঁদের এই পথসভা অনুষ্ঠান বলে জানিয়েছেন নেতৃত্বরা। 

এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ বঙ্গের সুরক্ষা প্রমুখ প্রবীর দে,  উপস্থিত ছিলেন গড়বেতার সহ সংযোজক সহদেব ভুঁইয়া, গড়বেতা বিশ্বহিন্দু পরিষদের সহ সভাপতি অভিজিৎ ব্যানার্জি এবং জোগারডাঙ্গা গ্রামের বজরং দলের অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *