বগটুই তুমি কার? উত্তর আটকে শহিদবেদীতে

আশিস মণ্ডল, রামপুরহাট, ২১ মার্চ: বগটুই তুমি কার? এই প্রশ্নের উত্তর খুঁজতে শহিদবেদীতেই আটকে গেল রাজনৈতিক দলগুলির উত্তর।

আজ ২১ শে মার্চ। বগটুই গণহত্যার প্রথম বর্ষপর্তি। আর এই বর্ষপূর্তি উপলক্ষে বগটুই গ্রামে দশ জন নিহতের স্মরণে গড়ে তোলা হয়েছে দুটি স্মৃতি সৌধ। রাজনৈতিক দলগুলির ভাষায় শহীদবেদী। নিহতদের পরিবারের অন্যতম মিহিলাল সেখের বাড়ির দোরগোড়ায় বিজেপির পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে একটি শহীদ বেদী। বিজেপির শহীদ বেদী নির্মানের খবর পেয়ে মিহি লাল সেখের বাড়ির বিপরীতদিকে আরো একটি শহীদ বেদী নির্মাণ করে তৃণমূল কংগ্রেস।

আজ দুপুর বারোটায় বগটুই গ্রামে একটি মঞ্চ গড়ে নিহতদের স্মরণে একটি স্মরণ সভা করে তৃণমূল কংগ্রেস। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা সহ তৃণমূল কংগ্রেসের জেলার বিভিন্ন নেতৃত্ব।
এরপর বিকেল তিনটেয় রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নিহতদের স্মরণে কালাদিবস পালন করে বীরভূম জেলা বিজেপি।

এদিন বিকেলে বগটুই মোড় থেকে বুকে কালো ব্যাচ পড়ে শোকমিছিল করে সিপিএম। সিপিএমের শোকমিছিলে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *