রাজেন রায়, কলকাতা, ১৮ সেপ্টেম্বর: শনিবারের বৃষ্টি ভেজা সকালের সবচেয়ে ধামাকা খবর বোধহয় এটাই। বিজেপির অন্যতম সম্পদ তথা এককালের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরেই যোগ দিলেন তিনি। বিষয়টি টুইট করে সংবাদ মাধ্যমে জানিয়েছেন ডেরেক ও’ব্রায়েন।
ভোটের পর থেকে কিছুটা রাজনীতির আলোর বাইরে চলে গিয়েছিলেন একসময় আসানসোলের বিজেপি সংসদ বাবুল সুপ্রিয়। রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এরইমধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হয়। সবমিলিয়ে দিন খুব ভালো যাচ্ছিল না বাবুলের।

৯ মে, ২০১৫। বাবুল সুপ্রিয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ছিলেন একমঞ্চে। সেখান থেকে বেরিয়ে নিজের গাড়ি না পেয়ে মুখ্যমন্ত্রীর গাড়িতে চেপেই রাজভবনে আসেন বাবুল সুপ্রিয়। ভিক্টোরিয়ায় দাঁড়িয়ে ঝালমুড়িও খান দুজনে। তৃণমূলের সঙ্গে সুসম্পর্কের সেই রাজনীতিতে তখনও তোলপাড় ফেলেছিল রাজনৈতিক মহলে। আর বহুদিন পরে যেন সম্পূর্ণ হল সেই বৃত্ত। ভবানীপুর উপনির্বাচনের আগে এটা যে বিজেপির কাছে একটা বড় ধাক্কা, তা মানছেন সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরাই।
Today, in the presence of National General Secretary @abhishekaitc and RS MP @derekobrienmp, former Union Minister and sitting MP @SuPriyoBabul joined the Trinamool family.
We take this opportunity to extend a very warm welcome to him! pic.twitter.com/6OEeEz5OGj
— All India Trinamool Congress (@AITCofficial) September 18, 2021

