রাজেন রায়, কলকাতা, ১ আগস্ট: ফেসবুকে হঠাৎ শনিবার পোস্ট করে বাবুল সুপ্রিয় রাজনীতি থেকে বিদায় জানানোর কথা বলেন। তারপর থেকেই তাঁকে নিয়ে কটাক্ষ করতে শোনা যাচ্ছে। বাবুলের পোস্টকে নিশানায় নিয়ে কুণাল ঘোষ একটি টুইট করলেন। তিনি টুইটে লেখেন, “কেউ যদি রাজনীতি ছাড়ার কথা বলেন তাহলে আগে সাংসদ পদ ছাড়ুন। না হলে বলবো নাটক। মন্ত্রিত্ব হারিয়ে দলে কোণঠাসা হয়ে হতাশার কারণে প্রচারে ভেসে থেকে দিল্লির দৃষ্টি আকর্ষণের চেষ্টা।”
যদিও বাবুল সুপ্রিয় তাঁর পোস্টে লিখেছিলেন রাজনীতি ছাড়লেও তিনি অন্য কোনও দলে যাচ্ছেন না। বাবুল সুপ্রিয়কে নিয়ে এখন রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতি তোলপাড়। তিনি তাঁর প্রথম ফেসবুক পোস্টে জানিয়েছেন, তিনি অন্য কোনও দলে যাচ্ছেন না। তারপরই একটি পোস্ট করে জানান কংগ্রেস সিপিএম তৃণমূল কোনও দলে তিনি যোগদান করছেন না, তাকে কোনও দল ডাকেনি।
বাবুল বেচারির ঘুম হয়নি। ভোররাতে ফেস বুকে আমাকে আক্রমণ !! আরে, এত কথার কী আছে? আমি লিখেছি ওর ইস্তফার পোস্ট নাটক। ও স্পিকারকে ইস্তফাপত্র দিয়ে প্রমাণ করে দিক ও নাটক করেনি। নাহলে যত পোস্টই করুক, তা নাটকের চিত্রনাট্যই থাকবে। আমি কোনো অসংসদীয় শব্দ লিখিনি। নাটক ধরা পড়ায় ওর কষ্ট !
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 1, 2021
তারপর আবার জল্পনা বাড়তে শুরু করে। রাতের দিকে বাবুল সুপ্রিয় ফেসবুক পোস্ট করে আবার জানান, আমি সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছি এই লাইনটা জুড়তে গিয়ে অরিজিনাল লেখাটা থেকে একটা গুরুত্বপূর্ণ লাইন মুছে গিয়েছিল। তিনি আবার পোস্ট করে লেখেন, সারা জীবন একটা দলকে সাপোর্ট করেছি মোহনবাগান। একটা দল করেছি ভারতীয় জনতা পার্টি। এটাও ঠিক করে দিতে চাই আমি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না।
এরপরই আজ আবার কুণাল ঘোষ একটি টুইট করেছেন। তিনি টুইটে লিখেছেন, “বাবুল বেচারির ঘুম হয়নি। ভোর রাতে ফেসবুকে আমাকে আক্রমণ। আরে এত কথার কী আছে? আমি লিখেছি ওর ইস্তফা পোস্ট নাটক।স্পিকারকে ইস্তফাপত্র দিয়ে প্রমাণ করে দিক ও নাটক করেনি। না হলে যত পোস্টই করুক তা নাটকের চিত্রনাট্যই থাকবে।”

