মেদিনীপুরে আজাদী কা মহোৎসব কার্যক্রম

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: সোমবার পশ্চিম মেদিনীপুর নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং জয়গুরু সেবা সমিতির সহযোগিতায় আজাদী কা অমৃত মহোৎসব কার্যক্রমের অন্তর্গত মেগা ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ২০২১ আয়োজন করা হয়েছিল চন্দ্রকোনা ১ নং ব্লকের রামজীবনপুরে। এই কার্যক্রমে শতাধিক যুবক যুবতী অংশগ্রহণ করেন। সকলকে শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পাশাপাশি উপস্থিত যুবক যুবতীদের নিয়ে র‌্যালির মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত প্রচার করেন উদ্যোক্তারা। 

কর্মসূচির মুখ্য উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করা। এই কর্মসূচির স্লোগান রাখা হয় “ফিটনেস কি ডোজ আধাঘন্টা রোজ”। অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্র আধিকারিক সাথী রায় সহ একাধিক কার্যকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *