গড়বেতায় সিভিল আর্মির উদ্যোগে সচেতনতা কর্মসূচি

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ জুলাই: গড়বেতার স্বেচ্ছাসেবী সংস্থা সিভিল আর্মির উদ্যোগে এবং গড়বেতা থানা কর্তৃপক্ষের সহযোগিতায় সেখানকার বিবেক মোড়ে রবিবার সকালে কোভিড ও পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে।

পথ চলতি মানুষদের মধ্যে যারা মাস্ক পরছেন না এবং হেলমেট ব্যবহার করছেন না তাদের সচেতনতার বার্তা দিয়ে একটি করে মাস্ক ও গোলাপ ফুল দেওয়া হয়। পাশাপাশি এলাকার জনতাকে কোভিড ও পথ নিরাপত্তা বিধি মেনে চলতে অনুরোধ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা থানার আইসি তন্ময় ঘোষ, এলাকার সমাজসেবী শ্যামল সাহা, জয়দীপ ব্রম্ভ, জয়ন্ত দাস প্রমুখ। ছিলেন সিভিল আর্মি গ্রুপের সদস্য সদস্যারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *