স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ আগস্ট:
বাঁশি বাজিয়ে সাইকেল চালিয়ে করোনা প্রতিরোধে প্রচার স্কুল ছাত্রের। আমরা করোনায় হারিয়েছি বহু পরিজনদের, সারা বিশ্ব আজ লড়াই চালিয়ে যাচ্ছে করোনার বিরুদ্ধে।
সেই কথা মাথায় রেখেই আজ এক স্কুল ছাত্রের অভিনব প্রচার ধরা পড়ল।
দীর্ঘ পথে হাত ছেড়ে সাইকেল চালিয়ে বাঁশি বাজিয়ে প্রচার করছে করোনা প্রতিরোধে। বিভিন্ন বাজার ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রচার করছে করোনা প্রতিরোধে সকলে যাতে সরকারি নিয়ম মেনে চলে, সকলে যাতে মাস্ক পরে পাশাপাশি করোনা স্বাস্থ্যবিধি মেনে চলে। দেবজিৎ দাস একাদশ শ্রেণির ছাত্র। নদীয়া জেলার খালপাড় এলাকার বাসিন্দা ওই ছাত্রে স্বপ্ন সে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করবে।

