পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল: জল সংকট দূর করতে ও জলের অপচয় বন্ধ করে জল সংরক্ষণের বার্তা দিতে একটি সচেতনামূলক প্রচার কর্মসূচি করলো বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। শনিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদায় এই কর্মসূচি করে তারা। অনাবৃষ্টি ও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদের ফলে জলের সংকট দেখা দিচ্ছে সর্বত্র। এই অবস্থায় মানুষকে সচেতন করতে এবং জল সংরক্ষণের বার্তা দিতে এদিন একটি সচেতনতামূলক প্রচার কর্মসূচি করলো নারায়ণগড় ব্লকের বেলদা থানার প্রভাতী বালিকা বিদ্যাপীঠ।

এদিন বিদ্যালয়ের ছাত্রীরা এবং সেইসঙ্গে শিক্ষিকারা এই প্রচার মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সমগ্র বেলদা বাজার পরিক্রমা করে। বিশেষত যে সকল এলাকায় মানুষের জনসমাগম বেশি সেই সকল এলাকাগুলিতে গিয়ে এই সচেতনতামূলক প্রচার করা হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লক্ষীকান্ত অট্ট।


