গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা শিবির

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৯ সেপ্টেম্বর: এক দিকে নিম্নচাপের মরসুম ও অন্য দিকে করোনা আবহে মানুষজনকে মশা বাহিত রোগ মূলত ম্যালেরিয়া, ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে বুধবার গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে ভালিয়াডিহা, রাইবনি ও আঁধার কুলি গ্রামে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গুর মত রোগগুলি থেকে নিজেদের এবং পরিবারকে নিরাপদে সুরক্ষিত রাখবে সে সম্পর্কে সচেতন করা হয়। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ দেওয়া হয়। আজকের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার সঞ্জীব মাঝি ও ডাঃ আকাশ রঞ্জন মাহাত, স্বাস্থ্যকর্মী ভিক্টর লোহার দেবযানী দে ও আশা কর্মী তপতী সেনাপতি সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা।

প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে ওই তিনটি গ্রামের গ্রামবাসীরা স্বাস্থ্য শিবির এসে নিজেদের পরীক্ষা করায়। স্বাস্থ্য দফতরের কর্মীরা এলাকাবাসীদের ম্যালেরিয়া, ডেঙ্গু ও করোনা নিয়ে সচেতন করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সেই সঙ্গে যে কোনও প্রয়োজনে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করানোর জন্য গ্রামবাসীদের স্বাস্থ্য কর্মীরা জানান। আগামী দিনে গ্রামে গ্রামে গিয়ে গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতালের উদ্যোগে এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বলে স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিকরা জানান। স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানান ওই তিনটি গ্রামের গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *